Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য ৪৯০ মেগাওয়াটের কেন্দ্রে উৎপাদন থেমে, চলছে মাত্র ৩০ মেগাওয়াট

৪৯০ মেগাওয়াটের কেন্দ্রে উৎপাদন থেমে, চলছে মাত্র ৩০ মেগাওয়াট

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে তিনটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট থাকলেও কার্যত মাত্র একটি ইউনিট কোনোমতে চালু রয়েছে। কেন্দ্রটির মোট সক্ষমতা ৪৯০ মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদিত হচ্ছে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় ৩৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি ২০২২ সালের মে মাসে আগুনে ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন থাকলেও বিভিন্ন অজুহাতে সংস্কার কাজ বিলম্বিত করা হয়েছে। প্রায় দুই বছর পার হলেও প্ল্যান্টটি এখনো চালু করা যায়নি, যা বিশাল বিদ্যুৎ ঘাটতির অন্যতম কারণ। এছাড়া, ১০০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট ২০২১ সালে পরীক্ষামূলকভাবে চালু হলেও নানা যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়ে যায়। সবশেষ ২০২৪ সালের এপ্রিলে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। উদ্বোধনের পর চার বছরে এটি মাত্র ৬৭ দিন সচল ছিল।

বর্তমানে কেন্দ্রটিতে পুরনো ৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু আছে, তবে সেটি পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। ফলে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা চাহিদার তুলনায় নগণ্য। বিশ্লেষকদের মতে, পরিকল্পিত অবহেলা ও দীর্ঘসূত্রতার কারণে জাতীয় গ্রিডে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারেনি, যার ফলে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে সরকারি বিদ্যুৎকেন্দ্র ব্যাহত হয় এবং বেসরকারি খাত সুবিধা পায়।

এ প্রসঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, “সরকারি প্ল্যান্টগুলো সচল রাখতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি। বরং এসব প্ল্যান্ট বন্ধ রেখে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কেনা হয়েছে।”এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত একটি ইউনিট আগামী এপ্রিলের মধ্যে চালু হতে পারে। তবে বাকি ইউনিটগুলোর সংস্কারের নির্দিষ্ট সময়সীমা এখনও নিশ্চিত করা যায়নি। বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করেও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎকেন্দ্রটি অব্যবহৃত থাকায় দেশবাসী বিপুল পরিমাণ বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments