Friday, June 5, 2026
Home জাতীয় ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া মারা গেছেন

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া মারা গেছেন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার নিঃস্বার্থ গোরখোদক মনু মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়ি জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৬৭ বছরের জীবনে তিনি প্রায় ৪৯ বছর কাটিয়েছেন কবর খুঁড়ে। কোনো পারিশ্রমিক বা বখশিশ ছাড়াই জীবনের শেষ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।

স্থানীয় সূত্রে জানা যায়, কবর খোঁড়ার কাজে দ্রুত পৌঁছাতে মনু মিয়া ব্যবহার করতেন ঘোড়া। নিজের সম্পত্তি বিক্রি ও বন্ধক রেখে তিনি কিনেছেন মোট ১৪টি ঘোড়া। নিঃসন্তান এই মানুষটি তার জীবন উৎসর্গ করেছেন একটি নিরব, আত্মত্যাগী সেবায়

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, “ঘোড়ার মৃত্যুর পর থেকেই তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসা নিয়েও আর সুস্থ হতে পারেননি। আমরা একজন প্রকৃত মানুষকে হারালাম—এ শূন্যতা অপূরণীয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments