Wednesday, July 22, 2026
Home জাতীয় ৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

দীর্ঘ আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মহিউদ্দীন আহমেদ মাহী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ পুর জোনের এডিসি মো. জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।

সোমবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এতে বলা হয়, ৩৪ বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি সংক্রান্ত আলোচনা হয়। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।

এদিকে সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহসভাপতি হয়েছেন ডিবির এডিসি মো. সুমন মিয়া, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সিনিয়র যুগ্নসম্পাদক হয়েছেন ডিএমপির এডিসি মহসীন আল মুরাদ, যুগ্নসম্পাদক হয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান ও এডিসি জুয়েল ইমরান, পুলিশ স্টাফ কলেজ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি কাজী আবু সাইদ। তাছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ হয়েছেন ডিএমপির এডিসি মো. মাহমুদুল হাসান চৌধুরী এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মো. আমিনুল ইসলাম তরফদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments