Saturday, May 2, 2026
Home জাতীয় ২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

আগামী ২০২৪ সালের ব্যাংক খাতের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ছুটির বাইরে দেশের তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে ২৪ দিন। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে এই তালিকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তালিকা মতে, আগামী ২০২৪ সালে বিভিন্ন উৎসব ও দিবস উপলক্ষে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। সে হিসাবে নতুন বছরে মোট ২৪ দিন ব্যাংকে ছুটি থাকবে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালে ছুটির তালিকার মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ ফেব্রুয়ারি শব-ই-বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শব-ই-কদর, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬, ১৭ ও ১৮ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (শুভ বড়দিন) ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা, ঈদুল আজহা, আশুরা ও ঈদে মিলাদুন্নবী (সা.)–এর ছুটি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments