Thursday, April 16, 2026
Home পুঁজিবাজার ১০০ কোটি টাকার ইটিএফ ফান্ডের যাত্রা শুরু পুঁজিবাজারে

১০০ কোটি টাকার ইটিএফ ফান্ডের যাত্রা শুরু পুঁজিবাজারে

দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’। ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। । শতকোটি টাকার ফান্ডটির লেনদেন শুরু হবে চলতি বছরের শেষের দিকে।

সোমবার (৪ সেপ্টেম্বর) লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে দেশের প্রথম ইটিএফ ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’-এর ট্রাস্ট ডিড স্বাক্ষর হয়। এ সময় লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন, ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান এম ফখরুল আলম, উপদেষ্টা খন্দকার আসাদ উল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম আলী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক সামিউল ইসলাম ও উপমহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের উপস্থিত ছিলেন।

লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলম এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন বলেন, আমরা পুঁজিবাজারের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, দৃঢ়তা, বৈচিত্র্য—এর সবগুলোর সঙ্গে জড়িত থাকতে চাই। কারণ আমাদের ব্যবসার একটি বড় অংশই পুঁজিবাজারকেন্দ্রিক। শুধু ইটিএফ নয়, এরপর স্টক এক্সচেঞ্জ ও বিএসইসির পক্ষ থেকে যেকোনো কিছুর জন্য আমাদের ডাকা হলে আমরা তাতে অংশ নেব এবং আমাদের পক্ষ থেকে যতটুকু অবদান রাখা সম্ভব তা করব। আজকে আমরা ইটিএফ চালু করতে যাচ্ছি। সবার মধ্যে পণ্যটির ওপর আমরা কতটুকু আস্থা আনতে পারি তার ওপর এর সফলতা নির্ভর করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং তাদের কাছে প্রমাণ করতে হবে যে এ ধরনের পণ্যের মাধ্যমেও ভালো ব্যবসা ও মুনাফা করা যায়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার বলেন, পুঁজিবাজারে ইটিএফ আরো আগেই আনতে পারলে ভালো হতো। আমাদের পুঁজিবাজারে এ ধরনের পণ্য আরো আনতে হবে। বর্তমানে যে ইটিএফগুলো আসছে এগুলো অ্যাক্টিভ ইটিএফ। পাশাপাশি প্যাসিভ ইটিএফও আনতে হবে।
শতকোটি টাকার ইটিএফ ফান্ডের লেনদেন শুরু হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বার কাউন্সিলের সিদ্ধান্তে মাসদার হোসেনের সনদ স্থগিত

সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। পেশাগত...

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments