Thursday, June 4, 2026
Home জাতীয় হিমালয়ের থরং শিখরে বাংলাদেশের পর্বতারোহীর সাফল্য

হিমালয়ের থরং শিখরে বাংলাদেশের পর্বতারোহীর সাফল্য

বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলের থরং শিখর (২০,১৫৭ ফুট) সফলভাবে আরোহণ করেছেন। ৫ নভেম্বর সকাল ৬টা ২০ মিনিটে তিনি গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপার সাথে শীর্ষে পৌঁছান। প্রায় ৫০ কিমি ট্রেকিংয়ের পর ৪ নভেম্বর হাই-ক্যাম্প স্থাপন করে রাত ১১টা ৪৫ মিনিটে চূড়ান্ত অভিযান শুরু করেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল টুয়েন্টিফোরের যৌথ স্পন্সরে পরিচালিত এই অভিযানে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবও অংশ নেয়।

অভিযানে মুহিত ২৯ অক্টোবর ‘চামে’ গ্রাম (৮,৭৬০ ফুট) থেকে যাত্রা শুরু করেন। এর আগে তিনি দুইবার এভারেস্টের চূড়ায় উঠেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments