Thursday, July 2, 2026
Home জাতীয় হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর নির্বাচন অনিশ্চিতই থাকছে

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর নির্বাচন অনিশ্চিতই থাকছে

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে আগের আদেশ অনুযায়ী তিনি ঋণ খেলাপিই থাকছেন। বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করার আদেশ দিয়েছিলেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে, প্রার্থিতা যাচাই-বাছাইয়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই হিসেবে তিনি এখনো কাগজে-কলমে বৈধ প্রার্থী। তবে চেম্বার আদালতের সর্বশেষ আদেশে তিনি ঋণখেলাপি সাব্যস্ত হওয়ায় ইসির আপিল শুনানিতে তাঁর মনোনয়নপত্র বাতিল হতে পারে বলে দাবি করছেন আইনজীবীরা। এরই মধ্যে ওই আসনের প্রতিপক্ষ প্রার্থীরা তাঁর বিরুদ্ধে আপিল করেছেন বলে জানা গেছে। কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর শক্ত প্রতিপক্ষ হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন...

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায়...

Recent Comments