Monday, May 18, 2026
Home অর্থ-বানিজ্য সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এলো ৫৭ ট্রাক পেঁয়াজ

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এলো ৫৭ ট্রাক পেঁয়াজ

দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। সোমবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭ ট্রাক সোনা মসজিদ বন্দরে প্রবেশ করেছে।

এ তথ্য নিশ্চিত করে সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, বিকাল থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। ইমপোর্ট পারমিট-আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।

জানা গেছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। তবে পর্যাপ্ত মজুত থাকলেও শুধুমাত্র আমদানি বন্ধের অজুহাতে কয়েক মাস ধরে এ পণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। দুয়েক মাসের ব্যবধানে আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় দাম। বিভিন্ন বাজারে ভোক্তা অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও পণ্যটির দামের লাগাম টানা যায়নি। অবশেষে রোববার বিকালে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার।

পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়ার পর থেকেই আমরা কার্যক্রম শুরু করি। বিকালের দিকে আমদানি শুরু হয়েছে। কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছেন।

এ বিষয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বিকাল থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭টি ট্রাক পানামায় প্রবেশ করেছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়। এরপর বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদ্যুৎ খাতের অর্থনৈতিক চাপ কমাতে নীতিগত সংস্কারের আহ্বান

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর...

দুর্নীতিতে গড়া সম্পদ, এখন হয়ে উঠেছে বোঝা

সাবেক পাসপোর্ট কর্মকর্তা রফিকুল ইসলামের বিপুল সম্পদ ও পারিবারিক দ্বন্দ্ব ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার ছেলে আল মুক্কাবির ইসলাম অর্ণবের মৃত্যু। গত ২...

সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আজ সোমবার (১৮ মে) রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি নর্দান...

সংকটে ২০ ব্যাংক, মূলধন ঘাটতি ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

ব্যাংকের মূলধন ঘাটতি হলো এমন একটি পরিস্থিতি, যখন কোনো ব্যাংকের নিজস্ব মূলধন ও সংরক্ষিত তহবিল কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ন্যূনতম সীমার নিচে নেমে যায়। আন্তর্জাতিক...

Recent Comments