ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম শুরু হবে।


