Saturday, July 4, 2026
Home জাতীয় সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, স্থানীয় সরকারে এলেন সজীব ভূঁইয়া

সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, স্থানীয় সরকারে এলেন সজীব ভূঁইয়া

শপথ নেওয়ার পরপরই দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা। শেখ বশিরউদ্দীনকে দেওয়া হয়েছে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্য দিকে মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।

রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়।

এতে অন্য উপদেষ্টাদের দায়িত্বেও পরিবর্তন এসেছে। নতুন দুই উপদেষ্টা দপ্তর পেলেও উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলম এখনও কোনো দপ্তর পাননি।

প্রজ্ঞাপনে দেখা যায়, নিজের ওপর থাকা দায়িত্বের ভার কিছুটা কমালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগে চারটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

এখন থেকে প্রধান উপদেষ্টা দুটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্ব পালন করবেন। এগুলো হলে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাবগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি এখন থেকে শুধু অর্থ মন্ত্রণানয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এখন থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি  পালন করবেন শ্রম ও কর্মসংস্সথান মন্ত্রণালয়ের দায়িত্ব।

আবার আসিফ নজরুলের দায়িত্ব থাকবে আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

উপদেষ্টা হাসান আরিফের দপ্তর পুনর্বন্টন হয়েছে। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণায়ের দায়িত্ব। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণায়লের পাশাপাশি পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব।  অন্য উপদেষ্টাদের দায়িত্বে কোনো পরিবর্তন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments