Saturday, June 27, 2026
Home জাতীয় সুইজারল্যান্ড থেকে এলএনজি কিনছে সরকার

সুইজারল্যান্ড থেকে এলএনজি কিনছে সরকার

সুইজারল্যান্ড থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার সুইজারল্যান্ডের এম/এস টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে খরচ হবে ৭১৩ কোটি ১ লাখ ৭৪ হাজার ৬৮৮ টাকা।

এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজির (শিফট) প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ যৌথভাবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এবং ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এ ক্ষেত্রে অতিরিক্ত সচিব বলেন, এতে ব্যয় হবে ৩১২ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৩২৮ টাকা।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ইম্প্রুভমেন্ট আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট-এর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে ডিডিসি, ডিবিএমসি বাংলাদেশ এবং আরপিএমসি-কে নিয়োগ দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এতে ১০৯ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭৪৯ টাকা ব্যয় হবে।

এদিকে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুটি প্রস্তাব উপস্থাপন করা হয় এবং দুটি প্রস্তাবই অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ‘পূর্বাচল নতুন শহর (ইউসুফগঞ্জ) (২য় সংশোধিত)’ প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা ও সারফেস ড্রেন, ৪৩ কিমি লেকপাড়ের পার্শ্ববর্তী সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে উন্নয়ন, পার্ক বা ইকোপার্কের অভ্যন্তরে ওয়াকওয়ে, স্ল্যুইস গেট, স্টাফ কোয়ার্টার, ধর্মীয় প্রতিষ্ঠান, কাঁচাবাজার বা মার্কেট এবং কনভেনশন হল নির্মাণ কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

পৃথক এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদফতরের ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় ‘উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ শিরোনামে আউটরিচ প্রোগ্রাম’ সরসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাঈদ মাহবুব খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments