Sunday, July 12, 2026
Home কর্পোরেট সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক প্রথম বাংলা প্রকাশনার মোড়ক উন্মোচন

সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক প্রথম বাংলা প্রকাশনার মোড়ক উন্মোচন

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) কর্তৃক কমোডিটি ডেরিভেটিভস লেনদেন বিষয়ে দেশের প্রথম বাংলা প্রকাশনা হিসেবে কমোডিটি ডেরিভেটিভস ইনসাইটস নামে একটি দিকনির্দেশক বই প্রকাশিত হয়েছে। সিএসই’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় সিএসই পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (২১ মে) সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

একেএম হাবিবুর রহমান বলেন, পাঠক এ বই থেকে একটি সুসংগঠিত কমোডিটি মার্কেটের পার্টিসিপেন্টদের সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন। সেই সাথে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফিউচার্স কন্ট্রাক্ট লেনদেন প্রক্রিয়ার সাবলীল বিবরণও এই প্রকাশনার অন্তর্ভুক্ত। এই বইয়ে আছে, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট ও স্পট মার্কেটের সম্পর্ক ও পার্থক্য, কমোডিটি ডেরিভেটিভস কার্যক্রমে ক্লিয়ারিং কর্পোরেশনের (সিসিপি) ভূমিকা, কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে মূল্যঝুঁকি ব্যবস্থাপনা, হেজিং সংস্কৃতি ও সামষ্টিক অর্থনীতিতে হেজিংয়ের গুরুত্ব, কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং বিষয়ক প্রায়শই জিজ্ঞাসিত ও জিজ্ঞাস্য প্রশ্নমালা এবং অভিধানতুল্য পরিভাষা। এ বই কমোডিটি মার্কেটের সম্ভাব্য পার্টিসিপেন্ট ও অন্যান্য পাঠকদের কমোডিটি এক্সচেঞ্জ সম্পর্কে নলেজ গ্যাপ পূরণ করবে এবং কমোডিটি এক্সচেঞ্জের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে আগ্রহী করবে।

সিএসই’র কমোডিটি এক্সচেঞ্জে লেনদেনযোগ্য প্রাথমিক পর্যায়ের প্রধান কয়েকটি কমোডিটির পরিচিতি মুদ্রিত হওয়ার পাশাপাশি দেশের কমোডিটি মার্কেটের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়েও এ গ্রন্থে আলোচনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংক এশিয়ার নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন

নিজেদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেনসহ...

এক লাখ কোটি টাকার আমানতের ক্লাবে এবার পূবালী ব্যাংক

দেশের ব্যাংকিং খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। প্রথমবারের মতো ব্যাংকটির আমানতের পরিমাণ এক লাখ কোটি টাকা অতিক্রম করেছে। এর...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১২ জুলাই) ভোর...

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো....

Recent Comments