Wednesday, June 17, 2026
Home অর্থ-বানিজ্য সাময়িক বরখাস্ত এনবিআরের প্রথম সচিব তানজিনা

সাময়িক বরখাস্ত এনবিআরের প্রথম সচিব তানজিনা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারায় তানজিনা রইসের বিরুদ্ধে অসদাচরণ ও কর্মস্থল ত্যাগ বা পলায়নের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বিধিমালার ১২(১) অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশে তাঁর পরিচিতি নম্বরও (৩০০১৫৮) উল্লেখ করা হয়েছে।

এনবিআরের একাধিক সূত্র জানায়, তানজিনা রইস ছুটিতে অস্ট্রেলিয়া যান। তবে নির্ধারিত সময় শেষ হলেও তিনি আর দেশে ফিরে আসেননি। এনবিআর একাধিকবার তাঁর কাছে ই-মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি সেগুলোর সন্তোষজনক জবাব দেননি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

তাঁর সহকর্মী ও ব্যাচমেটরা জানিয়েছেন, তানজিনা বর্তমানে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন এবং সেখানে একটি চাকরিতেও নিয়োজিত আছেন। তাঁর আর বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে যোগদানের কোনো আগ্রহ নেই বলেও তাঁরা মন্তব্য করেন।

প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত থাকা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নজিরবিহীন নয়, তবে এটি দেশের প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments