Tuesday, July 7, 2026
Home অর্থ-বানিজ্য সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৩৫ টাকা

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৩৫ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে।

গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময় মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় পাঁচ হাজার টন। এর প্রভাবে অঞ্চলটিতে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতের বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় বন্দরে শুকনা মরিচের আমদানি কমেছে।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরে গতকাল প্রতি কেজি শুকনা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে, যা এক মাস আগে ছিল ৩৬৫-৩৭০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল আজিজ জানান, বন্দরে শুকনা মরিচ আমদানি কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও বেড়েছে পণ্যটির দাম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৩৪ হাজার ৩০৯ টন, যার মূল্য ছিল ৯৪৩ কোটি ৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে এ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৫৪ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৩৯ হাজার ২১২ টন শুকনা মরিচ আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে ৪ হাজার ৯০৩ টন।

স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ভারতের মোকামে সরবরাহ কমের পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শুকনা মরিচ আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময় পণ্যটি আমদানি কমেছে প্রায় ২০ শতাংশ।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, আমদানিনির্ভর যেকোনো পণ্যের সরবরাহ ঘাটতি থাকলে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। তবে বাজারে সরবরাহ বাড়লে শুকনা মরিচের দাম কমে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব...

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর...

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের প্রতি প্রতি মাসের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও নিয়মিতভাবে নিজের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয়...

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026-এ ‘Maximizing Customer Engagement’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ব্যাংক...

Recent Comments