Thursday, July 16, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক ও সিকদার ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক ও সিকদার ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং সেবা যেমন পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য আর্থিক সমাধান প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শেখ আব্দুর রফিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

এ উপলক্ষে, নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “বাংলাদেশের বিমা খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সহযোগিতা কর্পোরেট ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করবে এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করার প্রতিশ্রুতির প্রতিফলন করবে। আমরা দীর্ঘমেয়াদী এবং সফল একটি অংশীদারিত্বের প্রত্যাশা করি। সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments