Wednesday, July 15, 2026
Home জাতীয় কুয়েত সফরে রওনা হচ্ছেন সেনাবাহিনী প্রধান

কুয়েত সফরে রওনা হচ্ছেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশে রওনা দেবেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সেনাপ্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে, কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নানা উদ্যোগ নেওয়া হতে পারে। সফরের মাধ্যমে কুয়েত সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন কিছু সম্ভাবনাও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কুয়েতে বাংলাদেশি দক্ষ কর্মীদের নিয়োগ প্রসঙ্গে আলোচনা। কুয়েতের বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে দক্ষ জনবল পাঠানোর বিষয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে এ বিষয়ে নতুন অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি) ও মনোবল বৃদ্ধি বাংলাদেশের সামরিক সদস্যরা দীর্ঘদিন ধরে কুয়েতের অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত। এই সফরের অন্যতম উদ্দেশ্য তাদের মনোবল বৃদ্ধি করা এবং কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা।বিশ্লেষকদের মতে, সেনাপ্রধানের এই সফর কেবল দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক উন্নয়নেই নয়, বরং কুয়েতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত করার দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে। সফর শেষে সেনাপ্রধান ও তার প্রতিনিধিদল আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments