Friday, July 17, 2026
Home জাতীয় সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল আজ , ঘরে বসে যেভাবে...

সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল আজ , ঘরে বসে যেভাবে জানা করা যাবে

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারি আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচনে এ ডিজিটাল লটারি আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবারের ডিজিটাল লটারি আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুততর করা। তবে শিক্ষার্থী কিংবা অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে ফলাফল জানা যাবে।

ডিজিটাল লটারির পর শিক্ষার্থীরা সহজেই ফলাফল দেখতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটের মাধ্যমে। লটারি ফলাফল জানতে ভিজিট করতে হবে [https://gsa.teletalk.com.bd](https://gsa.teletalk.com.bd/)লিংকে। এরপর আবেদনকারীর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল ডাউনলোড করা যাবে।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া চলে। এ সময়ে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে আবেদন জমা পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি বিদ্যালয়ে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা হয়।

দেশজুড়ে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে মোট ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি শূন্য আসন রয়েছে। সরকারি ৬৮০টি বিদ্যালয়ে আসন সংখ্যা এক লাখ ৮ হাজার ৭১৬টি। অথচ আবেদন জমা পড়েছে ছয় লাখেরও বেশি। অন্যদিকে, ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র তিন লাখ ৪৮ হাজারের বেশি।

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফলাফল প্রাপ্তির পরবর্তী নির্দেশনাগুলো সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের আট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও...

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের...

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

Recent Comments