Friday, July 17, 2026
Home পুঁজিবাজার বদলে গেল ইউনাইটেড ফাইন্যান্সের নাম

বদলে গেল ইউনাইটেড ফাইন্যান্সের নাম

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দেশের আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে ১৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনেকের মনে প্রশ্ন জেগেছ, হঠাৎ করে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো কেন নিজেদের নামের শেষে পিএলসি যোগ করছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে।

এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফের চেয়ারম্যানের পদ ছাড়লেন খলিলুর রহমান

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক...

রাজধানীতে বেড়েছে চাল সবজি মাছ মুরগির দাম কাঁচামরিচ ছুঁয়েছে ২০০

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারো অস্থিরতা। উৎপাদন এলাকা থেকে পণ্য পরিবহনে বিঘ্ন, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব...

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের আট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও...

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের...

Recent Comments