Friday, July 3, 2026
Home পুঁজিবাজার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি খুলবে যমুনা ব্যাংক

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি খুলবে যমুনা ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি।

বৃহস্পতিবার (২৭ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৪৯তম সভায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি হবে যমুনা ব্যাংকের শতভাগ মালিকানাধীন।

ব্যাংক পর্ষদের এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে কার্যকর হবে।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শেয়ারবাজারে ব্যাংকটির উপস্থিতি আরও বাড়বে।

বর্তমানে যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে এই ব্যাংকের একটি ব্রোকারহাউজ এবং যমুনা ব্যাংক ক্যাপিটাল নামে একটি মার্চেন্ট ব্যাংক রয়েছে।

যমুনা ব্যাংক পিএলসি ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৮৮২ কোটি টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪৫.৬৫ শতাংশ এর উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪.৮১ শতাংশ শেয়ার। আর ৪৯.৩৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments