Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার সমন্বিত সফটওয়্যার চালুর নির্দেশ সব ব্রোকারেজ হাউজে

সমন্বিত সফটওয়্যার চালুর নির্দেশ সব ব্রোকারেজ হাউজে

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে শেয়ারবাজারের সব ব্রোকারেজ হাউজে ‘সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার’ চালুর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাব সংরক্ষণ করা হয়। বিএসইসি জানিয়েছে, কিছু ট্রেকহোল্ডার কোম্পানি বিনিয়োগকারীদের আর্থিক ও সিকিউরিটিজ লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য যে ব্যাক অফিস সফটওয়্যারে ব্যবহার করে, তাতে ব্যবহারকারীর দেয়া তথ্য পরবর্তীতে পরিবর্তন করা বা মুছে ফেলা যায়। এ ধরনের কার্যকালাপের ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ হানি হয়েছে এবং শৃঙ্খলা বিনষ্ট হয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থে এবং শেয়ারবাজারে শৃঙ্খলা রক্ষার্থে স্টেকহোল্ডার কোম্পানির এসব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে সমন্বিত সফটওয়্যার চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত গাইডলাইন দিয়ে প্যানেলভুক্ত করতে নির্দেশ দিয়েছে বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ নির্দেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে সব ট্রেকহোল্ডার কোম্পানিকে কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও যে কোনো এক্সচেঞ্জের এ সংক্রান্ত গাইডলাইন পরিপালন করে ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে প্যানেলভুক্ত প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। তবে যেসব ব্রোকারেজ হাউজ এরই মধ্যে নিজস্ব উদ্যোগে ব্যাক অফিস সফটওয়্যার তৈরি করে ফেলেছে, সেসব ব্রোকারেজ হাউজকে স্টক এক্সচেঞ্জের তৈরি করা নীতিমালা মেনে ওই সফটওয়্যারের বিপরীতে ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে সনদ নিতে হবে। এই সনদ না নিলে কোনো এক্সচেঞ্জের প্যানেলভুক্ত সফটওয়্যার ভেন্ডার থেকে সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার কিনে ও ইনস্টল করে কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও যে কোনো এক্সচেঞ্জের এ সংক্রান্ত গাইডলাইন পরিপালন করতে হবে। নির্দেশনায় বিএসইসি বলেছে, এক্সচেঞ্জ দৈবচয়ন ভিত্তিতে সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে ২০২৪ সালের ৩১ মার্চের পর ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে কি না তা নিশ্চিত করবে। এ ক্ষেত্রে কোনো ট্রেকহোল্ডার কোম্পানি ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এই নির্দেশনার পাশাপাশি বিএসইসি থেকে ডিএসই, সিএসই এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ডিএসই এবং সিএসই’র ট্রেকহোল্ডার মার্জিন নীতিমালা অনুযায়ী পাওয়া ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকবে। সংশ্লিষ্ট এক্সচেঞ্জের মালিকানা শেয়ারের বিপরীতে প্রাপ্য লভ্যাংশ দেয়া স্থগিত থকাবে। যোগ্য বিনিয়োগকারীর (এলিজেবল ইনভেস্টর/কোয়ালিফাইড ইনভেস্টর) আইপিও, আরপিও, কিউআইও সুবিধা স্থগিত থাকবে। এছাড়া নতুন শাখা অথবা ডিজিটাল বুথ খোলার সুবিধা স্থগিত থাকবে। এর মাধ্যমে বিএসইসি এর আগে ২০১০ সালের ৩১ জানুয়ারি জারি করা এ সংক্রান্ত নির্দেশনা রহিত করেছে।

Loaded: 7.11%

Remaining Time 10:13

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

Comments

No one has commented yet. Be the first!

এই বিভাগের আরও

ক্ষমতা হারানোর ভয়ে আ.লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে : ডা. শাহাদাত
ডিবি পরিচয়ে কমলনগরের যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি
সদরপুরের চাঞ্চল্যকর মান্নান হত্যার পলাতক আসামি গ্রেপ্তার
কাপাসিয়ার বাস চাপায় মাদরাসা শিক্ষক নিহত
সাংবাদিককে মারধরের ঘটনায় হাসপাতালের বাবুর্চি স্ট্যান্ড রিলিজ

আরও

আরও পড়ুন

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি : স্পিকার

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি : স্পিকার

ক্ষমতা হারানোর ভয়ে আ.লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে : ডা. শাহাদাত

ক্ষমতা হারানোর ভয়ে আ.লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে : ডা. শাহাদাত

বাংলাদেশে ‘ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা’ দেয়ার দাবি

বাংলাদেশে ‘ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা’ দেয়ার দাবি

ডিবি পরিচয়ে কমলনগরের যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

ডিবি পরিচয়ে কমলনগরের যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

সদরপুরের চাঞ্চল্যকর মান্নান হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

সদরপুরের চাঞ্চল্যকর মান্নান হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

উদ্বোধনী ম্যাচে ‘বিপজ্জনক’ ইংল্যান্ডের সামনে নিউজিল্যান্ড

উদ্বোধনী ম্যাচে ‘বিপজ্জনক’ ইংল্যান্ডের সামনে নিউজিল্যান্ড

কাপাসিয়ার বাস চাপায় মাদরাসা শিক্ষক নিহত

কাপাসিয়ার বাস চাপায় মাদরাসা শিক্ষক নিহত

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত যাচ্ছে জাতীয় টার্গেটবল দল

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত যাচ্ছে জাতীয় টার্গেটবল দল

সাংবাদিককে মারধরের ঘটনায় হাসপাতালের বাবুর্চি স্ট্যান্ড রিলিজ

সাংবাদিককে মারধরের ঘটনায় হাসপাতালের বাবুর্চি স্ট্যান্ড রিলিজ

চারদিনের ব্যবধানে ফের কমল সোনার দাম

চারদিনের ব্যবধানে ফের কমল সোনার দাম

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: সালমান এফ রহমান

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: সালমান এফ রহমান

জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে

জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে

নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না

নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না

বেতের নামাজ না পড়া প্রসঙ্গে।

বেতের নামাজ না পড়া প্রসঙ্গে।

নিরাপত্তা হুমকির কারণেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল!

নিরাপত্তা হুমকির কারণেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল!

ভারত-পাকিস্তান ম্যাচ মিলিয়ে দেবে নানা-নাতনিকে

ভারত-পাকিস্তান ম্যাচ মিলিয়ে দেবে নানা-নাতনিকে

নীতি পুলিশের নিগ্রহ, কোমায় ১৬ বছরের কিশোরী! ফের উত্তপ্ত ইরান

নীতি পুলিশের নিগ্রহ, কোমায় ১৬ বছরের কিশোরী! ফের উত্তপ্ত ইরান

বীর মুক্তিযোদ্ধা ডা. বিমান বিহারী বোস মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ডা. বিমান বিহারী বোস মারা গেছেন

আইনের রাজনৈতিক ব্যাখ্যা করছেন আইনমন্ত্রী : কায়সার কামাল

আইনের রাজনৈতিক ব্যাখ্যা করছেন আইনমন্ত্রী : কায়সার কামাল

ঘুপচি একটা ঘরে ঘুমোতাম ১০-১১ জন: রোহিত

ঘুপচি একটা ঘরে ঘুমোতাম ১০-১১ জন: রোহিত

x

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments