দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ইতিহাসের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে মূল্যবান এই ধাতু। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে নতুন দাম। মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
নতুন দাম তালিকা (সোনা)
২২ ক্যারেট: ১,৮৯,৬২২ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ১,৮২,০০২ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ১,৫৫,১৪৩ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ১,২৮,৭০১ টাকা (প্রতি ভরি)
নতুন দাম তালিকা (রূপা)
২২ ক্যারেট: ৩,৪৭৬ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ৩,৩১৩ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ২,৮৪৬ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ২,১৩৫ টাকা (প্রতি ভরি)
এর আগে ১০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। এরও আগে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে মোট ছয়বার বাড়ানো হয় সোনার দাম। এক সপ্তাহের ব্যবধানে আবারও মূল্য সমন্বয়ের কারণ হিসেবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক মাসে টানা একাধিকবার দাম বৃদ্ধির পর এবার রেকর্ড ছুঁল সোনা। নতুন দাম কার্যকর হলে দেশের ইতিহাসে এটিই হবে সর্বোচ্চ দামে সোনা বিক্রির রেকর্ড।


