Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার বাড়ানোর ঘোষণা দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। মুনাফার হার স্কিম অনুযায়ী ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন এই হার ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব মকিমা বেগম এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। মুনাফা বৃদ্ধির স্কিমগুলো হলো- পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট।

পরিবার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা ১২ দশমিক ৫০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীরা ১২ দশমিক ৩৭ শতাংশ মুনাফা পাবেন। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৪০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য হার ১২ দশমিক ৩৭ শতাংশ।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৩০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৫৫ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২.৩৭ শতাংশ। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৩০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ।

বিভিন্ন সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগেও নির্ধারিত হারে মুনাফা পাওয়া যাবে। ছয় মাস পর নতুন হারে মুনাফা নির্ধারিত হলেও জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে ওই সময়কার হার কার্যকর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments