Tuesday, July 7, 2026
Home জাতীয় সকাল ১০টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সকাল ১০টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই সংবাদ সম্মেলনে ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগদান উপলক্ষে সম্প্রতি জার্মানি সফরের নানা দিক নিয়ে অভিজ্ঞতা জানাবেন তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান। তিনি দেশে ফিরে আসেন ১৯ ফেব্রুয়ারি। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেয়া ছাড়াও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

তাদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে যান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের বাইরে এটিই তার প্রথম সরকারি সফর।জার্মানিতে অবস্থানকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

এ সফরে জার্মানিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটি নাগরিক সংবর্ধনায়ও অংশ নেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments