Tuesday, July 7, 2026
Home জাতীয় নির্বাচন নিয়ে কেউ কোনো কথা আমাকে বলেনি: প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে কেউ কোনো কথা আমাকে বলেনি: প্রধানমন্ত্রী

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইউরোপের প্রত্যেক দেশের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে একটা সুবিধা হয়েছে। নির্বাচন নিয়ে কেউ কোনো কথা আমাকে বলেনি। তারা নিজেরাই জানত যে, নির্বাচনে আমি জিতে আসব। যারা চায়নি (যে আমি জয়ী হই) তারাই প্রশ্ন ওঠায়।

জার্মানি সফর নিয়ে আজ শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

পাকিস্তানের নির্বাচনের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, এক দেশে ফল ঘোষণা করতে ১২-১৩ দিন লাগলেও সেই ইলেকশন ফ্রি-ফেয়ার। আর বাংলাদেশে এত সুষ্ঠু নির্বাচন হওয়ার সাথে সাথে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার মধ্যে যে দেশ রেজাল্ট দিতে পারল সেটা ফ্রি-ফেয়ার না! এই রোগের কোনো ওষুধ আমাদের কাছে নাই।

প্রধানমন্ত্রী বলেন, শক্তি আমাদের জনগণ। আমি সেটাই বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। মিউনিখে অবস্থানকালে তিনি নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারি সফর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ সরকারের

  দেশে ছানিজনিত কারণে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে আক্রান্ত প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে একটি জাতীয় কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর আওতায়...

আইপিডিসির ঋণমান ‘এএএ’

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার...

সাউথইস্ট ব্যাংকের ব্যামেলকো সম্মেলন

সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও...

পূবালী ব্যাংকের সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ক্যাশলেস ধানমন্ডি’

পূবালী ব্যাংক পিএলসির ধানমন্ডি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এ অনুষ্ঠানের...

Recent Comments