Sunday, May 31, 2026
Home জাতীয় রাজনীতি সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে কার্যক্রম শুরু

সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে কার্যক্রম শুরু

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা অংশগ্রহণ করেন। এ বৈঠকে কমিশনগুলোর সুপারিশসমূহ পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি সামগ্রিক কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে আলোচনা হয়।  সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে জমা দেওয়া বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়। এতে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। বিচার বিভাগ সংস্কার কমিশনের পক্ষে অংশ নেন বিচারপতি এমদাদুল হক।

সভায় অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কমিশনের সুপারিশগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে কোনো সুপারিশের ভেতরে ভিন্নমত থাকলে তা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রমের সুনির্দিষ্ট রূপরেখা তৈরির বিষয়েও ঐকমত্যে পৌঁছান তারা।  নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “এটি ছিল কমিশনগুলোর মধ্যে সমন্বয়ের জন্য প্রাথমিক বৈঠক। এখানে আমরা মূলত দেখার চেষ্টা করেছি কোন কোন বিষয়ে কমিশনগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে এবং কোথায় পার্থক্য রয়ে গেছে। এসব বিষয় চিহ্নিত করার পর আমরা একটি সমন্বিত সুপারিশমালা তৈরির কাজ শুরু করব।”

তিনি আরও জানান, প্রস্তাবিত সুপারিশমালাগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে কিনা, সে বিষয়েও একটি নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।  সভায় আরও আলোচনা হয় সুপারিশসমূহের কার্যকারিতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়টি। কমিশনপ্রধানরা আশা প্রকাশ করেন, এ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন আরও সুদৃঢ় হবে।

সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনগুলোর মধ্যে আরও কয়েকটি পর্যালোচনামূলক বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments