Friday, July 3, 2026
Home পুঁজিবাজার সংকটেও বেড়েছে মুনাফা, ১০ শতাংশ লভ্যাংশ দেবে ইউসিবি

সংকটেও বেড়েছে মুনাফা, ১০ শতাংশ লভ্যাংশ দেবে ইউসিবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ২০২২ সালের জন্য শেয়ারধারীদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। গত মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

২০২১ সালেও ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার পুরোটাই ছিল বোনাস বা স্টক লভ্যাংশ। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি ব্যাংকটি ২০২২ সালের মুনাফার তথ্যও প্রকাশ করেছে। গত বছর ব্যাংকটি মুনাফা করেছে ৩৩০ কোটি ৪৭ লাখ টাকা। বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা দাঁড়িয়েছে ২ টাকা ৩৫ পয়সা। ২০২১ সালে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা।

মুনাফা বৃদ্ধি ও লভ্যাংশের খবরেও ব্যাংকটির শেয়ারের দামের কোনো হেরফের হয়নি। বর্তমানে এটির শেয়ার ১৩ টাকায় নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments