Saturday, May 2, 2026
Home অর্থ-বানিজ্য শুল্ক ছাড়ে খেজুর আমদানি বৃদ্ধি, বাজারে দাম কি কমেছে?

শুল্ক ছাড়ে খেজুর আমদানি বৃদ্ধি, বাজারে দাম কি কমেছে?

রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বাজারে খেজুরের সরবরাহ বাড়তে শুরু করেছে। আমদানি শুল্ক কমানোর ফলে চলতি বছরে রেকর্ড পরিমাণ খেজুর দেশে প্রবেশ করেছে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে ৭৫ হাজার ২২০ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৮ হাজার মেট্রিক টন বেশি। তবে আমদানি বাড়লেও বাজারের দামে প্রত্যাশিত প্রভাব পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার মোহাম্মদ কাউছার আলম পাটওয়ারী জানান, সরকার খেজুর আমদানির ওপর ট্যাক্স কমানোর ফলে আমদানির পরিমাণ বেড়েছে। এর ফলে বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত ট্যারিফের কারণে এখনও সাধারণ ক্রেতাদের জন্য দাম সহজলভ্য হয়নি।

চট্টগ্রামের পাইকারি বাজারের বিক্রেতারা জানান, গত বছর ৪ হাজার টাকায় বিক্রি হওয়া খেজুরের কার্টন এবার বিক্রি হচ্ছে ৩৩০০-৩৪০০ টাকায়। বিভিন্ন ধরনের খেজুরের দাম ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে মেডজুল ৪১০০ টাকা, আজোয়া ৪৫০০ টাকা, সাফাবি ৩২০০ টাকা এবং মরিয়ম ৭৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে খুচরা ক্রেতারা বলছেন, দাম এখনও তাদের নাগালের বাইরে। শুল্ক কমলেও খেজুরের দাম রমজানের বাজারে সাশ্রয়ী হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্ক নির্ধারণ করা প্রয়োজন। ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ডেটস গ্যালারির মালিক মোহাম্মদ শফিউল আজম বলেন, “বিশ্ববাজার বিশ্লেষণ করে যদি শুল্ক নির্ধারণ করা হয়, তাহলে খেজুরের দাম আরও কমবে এবং ক্রেতাদের জন্য সহজলভ্য হবে।”

বাংলাদেশে বছরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে, যার মধ্যে রমজান মাসেই চাহিদা থাকে ৪০-৫০ হাজার মেট্রিক টন। শুল্ক কমানোর ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কতটা সহনীয় হবে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments