Thursday, July 2, 2026
Home কর্পোরেট শুরু হয়েছে আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’

শুরু হয়েছে আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’

আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেনসিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। রোববার রাজধানীর আকিজ হাউজে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

 অনুষ্ঠানে ফারিয়া হোসেন বলেন, ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই, ভোক্তারা যেন ঘরে রান্না করেও বিয়ে বাড়ির বিশেষ স্বাদ, সুগন্ধ ও আনন্দ উপভোগ করতে পারেন।
ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন জানান, দিনাজপুর থেকে বিআর-৩৪ ধান সংগ্রহ করার পর নিজস্ব কারখানায় সুইজারল্যান্ডে তৈরি আধুনিক মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় আকিজ এসেনসিয়াল সুগন্ধি চিনিগুঁড়া চাল।

স্বাস্থ্যকর ও বিশুদ্ধ এ চাল বর্তমানে ১ কেজি ও ৫ কেজিসহ বিভিন্ন প্যাকেজে সারা দেশে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আকিজ রিসোসের্র ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, সিএফও সাবিহা ইয়াসমিন ও চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments