Tuesday, July 14, 2026
Home জাতীয় শুক্রবার ১০টা-৮টা পর্যন্ত টিএসসিতে চলবে গণত্রাণ কার্যক্রম

শুক্রবার ১০টা-৮টা পর্যন্ত টিএসসিতে চলবে গণত্রাণ কার্যক্রম

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।

এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

গণত্রাণ সংগ্রহের প্রথম দিন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত টিএসসিতে সাড়ে ১৪ লাখের অধিক  টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকালও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। আজকের নগদ অর্থ সংগ্রহ ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি...

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং এরপর তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৩...

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর...

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা জোরদারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ...

Recent Comments