Saturday, June 27, 2026
Home জাতীয় শিগগির চূড়ান্ত হবে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা: মন্ত্রিপরিষদ সচিব

শিগগির চূড়ান্ত হবে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা: মন্ত্রিপরিষদ সচিব

৪৫ বছর আগের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা খুব শিগগির যুগোপযোগী করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একইসঙ্গে ১২ বছর আগের জাতীয় শুদ্ধাচার নীতিমালাটি হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে সচিবালয়ে বর্তমান সরকারের আমলের দ্বিতীয় সচিব সভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া এই সভা চলে প্রায় দুই ঘণ্টারও বেশি। এতে প্রায় অর্ধশত সচিব অংশ নেন।

সম্প্রতি উচ্চ আদালত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালাটি হালনাগাদের নির্দেশনা দিয়ে তিন মাসের সময় দেয়। মূলত এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচনা হয়েছে যে, আমাদের একটা আচরণবিধি ছিল ১৯৭৯ সালের, সেটিকে আপডেট করার কার্যক্রম চলছিল, সেটির অগ্রগতি কী, সেটি আমরা জেনেছি। আমরা আশা করছি দ্রুত সেটি চূড়ান্ত হয়ে যাবে।

সরকারি আচরণবিধি হালনাগাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে জানানো হয়েছে এটা খুব দ্রুতই চূড়ান্ত করা হবে। আশা করছি খুব দ্রুতই হবে। আমরা বলেছি, যে অধস্তন অফিস আছে যেখান থেকে সেবা দেওয়া হয় মানুষকে, সেই সেবাটা যেন ঠিক মতো দেওয়া হয়। সেই কাজটা যেন জোরালোভাবে মনিটর করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব সিরিয়াসলি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন প্রথম সচিব সভাটা করেন তখন আমাদের কাছে একটি নির্দেশনা এসেছিল, আমরা যেন বছরে অন্তত দুটি সচিব সভা করি। আমরা হিসাব করেছিলাম যে, জুলাই মাসে আমরা একটা সচিব সভা করবো। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, প্রথম সভার যে বাস্তবায়ন অগ্রগতি সেটা জানার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে জুন মাসের প্রথম সপ্তাহে আমরা চিঠি দিয়েছিলাম। সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকের সভাটা করেছি। সভায় বাজেট বাস্তবায়ন নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া, দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যত্ন সহকারে সিরিয়াসলি অনুসরণ করে সে ব্যাপারে তাদের পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত আমরা যেটা করে থাকি, বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার কথা বলেছি।

সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা বা সাবেক কর্মকর্তার দুর্নীতি সামনে এসেছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না। স্পেসিফিক কিছু আলোচনা করিনি। একজন দুইজনের অপকর্ম নিয়ে, কোনো একটা অভিযোগ নিয়ে তো এত সচিব ডেকে এনে আলোচনা করবো না। এটা তো খুব স্বাভাবিক বিষয়। সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এ ধরনের কোনো আলোচনা- না। এ রকম কোনো আলোচনা হয়নি।

সভায় বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না বা শুদ্ধাচার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা আলোচনা করেছি। আমাদের যে শুদ্ধাচার নীতিমালাটি আছে সেটি প্রায় ১২ বছর হয়ে গেছে। এটি এখন আমরা আপডেট করার চিন্তা-ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments