Tuesday, June 16, 2026
Home জাতীয় শিক্ষকদের এমপিও-ভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার বাংলাদেশ

শিক্ষকদের এমপিও-ভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার বাংলাদেশ

অবশেষে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ ১৭ দিনের টানা আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।  

বুধবার (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম মিঞা বলেন, ‘আমরা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আন্দোলন চালিয়ে আসছিলাম। গত ১০ ফেব্রুয়ারি আমরা দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিই। কিন্তু সরকার সাড়া না দেওয়ায় ২৩ ফেব্রুয়ারি থেকে টানা ১৭ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করি।’

তিনি আরও জানান, আন্দোলন চলাকালে দুজন নন-এমপিও শিক্ষক অর্থকষ্টে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং অনেক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গতকাল মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য পদযাত্রা করলে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার প্রস্তাব দেওয়া হয়।

আলোচনায় সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এবং একজন যুগ্ম সচিব অংশ নেন। অন্যদিকে, নন-এমপিওদের পক্ষ থেকে ৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়, যার নেতৃত্ব দেন সেলিম মিঞা।

সেলিম মিঞা জানান, ‘বৈঠকে শিক্ষা সচিব আমাদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করেন। আলোচনার সময় সরকার নীতিগতভাবে স্বীকৃতিপ্রাপ্ত সব সচল শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়। আজ থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হবে এবং আগামী মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’

এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে বেতনহীন থাকা শিক্ষকদের জন্য নতুন আশার দ্বার উন্মুক্ত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments