Thursday, July 16, 2026
Home কর্পোরেট শাহ্জালাল ইসলামী ব্যাংকের “পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য” বিষয়ে আলোচনা ও ইফতার মাহ্ফিল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য” বিষয়ে আলোচনা ও ইফতার মাহ্ফিল

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সিলেট শাখা, দরগাহ গেইট শাখা এবং সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সিলেট নগরীর সুবিদ বাজারসস্থ একটি কনভেনশন হলে আয়োজিত এই মাহফিলে ব্যাংকের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

রবিবার (৮ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ।

তিনি তার বক্তব্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মাসুদ, নাজমুল ইসলাম নুরু, তাজ ট্টি এন্ড ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন খান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আকিকুর রহমান উপস্থিত ছিলেন।

মাহ্ফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বেতারের নিয়মিত আলোচক ক্বারি মোহাম্মদ ইসহাক। পবিত্র রমজানের তাৎপর্য ও ইসলামের মূল্যবোধ নিয়ে বিশেষ আলোচনা করেন ব্যাংকের মুরাকিব এবং শরীয়াহ্ ইন্সপেকশন ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন।

বিভিন্ন শাখার সম্মানিত গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিপার এয়ার সার্ভিস এর স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমেদ, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিশারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইমরান হোসাইন, বারাকা পাওয়ার গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহসান চৌধুরী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বিশিষ্ট লেখক ও ব্যাংকার জাবেদ আহমেদ, ব্যবসায়ী হিসকিল গুলজার।

মাহ্ফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জোনাল হেড ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তোফায়েল ইয়াকুব এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ব্যাংকের দরগাহ গেইট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ আলম।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিলেট শাখার কর্মকর্তা মো: শাহাদত বখত ও দরগাহ গেইট শাখার কর্মকর্তা মো: সুহেল আহমেদ। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments