Friday, May 1, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংকের ‘নড়িয়া উপশাখা’ উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংকের ‘নড়িয়া উপশাখা’ উদ্বোধন

আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের নড়িয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৯ মার্চ) মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উপশাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডিবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, নড়িয়া বাজার জামে মসজিদের সভাপতি আলাউদ্দিন আজাদ ও সেক্রেটারি আক্তার হোসেন খাঁন। নড়িয়া শাখায় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, ব্যাংকের ভোজেশর শাখা প্রধান মোঃ আশরাফুল ইসলাম, নড়িয়া উপশাখার ইনচার্জ মোঃ আশিকুর রহমান সহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ।

উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৬তম নড়িয়া উপশাখা ভোজেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি নড়িয়া বাজার জামে মসজিদ মার্কেট (পূর্ব মাথা চাকধ রোড), হোল্ডিং নং-বি-২৫৪, নড়িয়া চাকধ ঘড়িষার সড়ক, পৌরসভা ও থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুরে অবস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments