Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম

লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেলের পাশাপাশি লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আজ রোববার কোম্পানিটি ইউনাইটেড লুব অয়েল নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। মেঘনা পেট্রোলিয়াম সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের পেট্রোল পাম্পগুলোর মাধ্যমে সারাদেশে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের আমদানি করা ‘পেট্রোনাস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করবে।

গত ১২ জুন অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের সঙ্গে চুক্তি ও পেট্রোনাস ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে আলোচিত চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

আলোচিত লুব্রিক্যান্টস বিক্রির থেকে বছরে কোম্পানিটির এক কোটি ৫০ লাখ টাকা মুনাফা হতে পারে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হচ্ছে দেশের তিনটি তেল বিপনন কোম্পানির অন্যতম। কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ। কোম্পানিটি ২০২৩ সালে ৪৪২ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছিল। ওই বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ওই বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments