Tuesday, May 19, 2026
Home আন্তর্জাতিক লিসবনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু

লিসবনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ই-পাসপোর্ট চালু হলে শুধু ভ্রমণ ও ইমিগ্রেশনই সহজ হবে না, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। সরকার পর্যায়ক্রমে বিদেশের সব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সুবিধা চালু করবে।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

পরে সুরক্ষা ও সেবা বিভাগের সচিব কয়েকজন আবেদনকারীর কাছে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments