Thursday, July 16, 2026
Home জাতীয় রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

মিয়ানমান থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন করে করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়ংর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির স্টেট ডিপার্টমেন্ট সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সহায়তার মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। আর ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাগায্য করবে। এ ছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একই সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলার সহায়তা তহবিল পাঠিয়েছে। এর মধ্যে ২ দশমিক ১ বিলিয়ন ডলারই পাঠিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য। এর মধ্যে ১ দশমিক ৩ ডলার পাঠিয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments