Thursday, July 16, 2026
Home ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানে ভার্চুয়ালি পর্ষদ সভা নয়: বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানে ভার্চুয়ালি পর্ষদ সভা নয়: বাংলাদেশ ব্যাংক

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির ভার্চুয়াল সভা পদ্ধতি বাতিল করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছ্রসাধন, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা ছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের সার্কুলার বাতিল করা হলো। ফাইন্যান্স কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালকদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে এবং প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম যথাযথ চলমান রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার শারীরিক উপস্থিতিতে সভা আয়োজনের জন্য পরামর্শ দেওয়া হলো।

তবে শতভাগ দেশীয় মালিকানাধীন নয়, এমন ফাইন্যান্স কোম্পানির বিদেশি পরিচালকরা ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments