Thursday, July 16, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকের বিশেষ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বিশেষ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ১০ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ২৭ আগস্ট, রাজধানীর দিলকুশাস্থ রূপালী ব্যাংকের কনফারেন্স রুমে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং আলোচ্যসূচি অনুযায়ী সকল প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদন পায়। এছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন; এ বি এম আব্দুস সাত্তার, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল আলম।

উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদও সভায় উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় সভায় সরাসরি ও ভার্চ্যুয়ালি উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় ব্যাংকের ভবিষ্যৎ বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা ব্যাংকের স্থায়িত্ব এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments