Wednesday, June 24, 2026
Home জাতীয় রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (১২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সফরের প্রথম পর্যায়ে, ৬ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ায় পৌঁছান। সেখানে তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অলিগ সাল্যুকোভের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উক্ত সাক্ষাৎগুলোতে প্রশিক্ষণ সহায়তা, যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণার্থী বিনিময়, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেনাপ্রধান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাতোমের মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত নিরাপত্তা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া, তিনি রাশিয়ার প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট সংস্থা রোসটেক এবং রোসোবোরন এক্সপার্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি বিনিময় আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

১০ এপ্রিল সফরের দ্বিতীয় অংশে সেনাপ্রধান ক্রোয়েশিয়ায় যান। সেখানে তিনি ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহমির কুনডিডের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক সক্ষমতা বৃদ্ধি, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন এবং যৌথ সামরিক মহড়ার ওপর জোর দেওয়া হয়। দুই দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ, রাশিয়া এবং ক্রোয়েশিয়ার মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রসঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments