Sunday, June 14, 2026
Home পুঁজিবাজার রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণার অনুমোদন

রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি তাদের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদের প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং স্পন্সর ও পরিচালকদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও সভায় অন্যান্য এজেন্ডাগুলোও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ। তিনি কোম্পানির বিগত বছরের আর্থিক অবস্থা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গ্রহণ করেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চেয়ারম্যান হাফিজুর রহমান খান তার দিকনির্দেশনামূলক বক্তব্যে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি জানান, ভবিষ্যতে কোম্পানির আরও সম্প্রসারণ ও উদ্ভাবনী প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবস্থাপনা ও আর্থিক সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে রানার অটোমোবাইলস ভবিষ্যতে আরও দৃঢ় অবস্থানে পৌঁছাবে বলে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments