আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগে রাজশাহীতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ব্যবসায়িক সম্প্রদায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভার মূল বক্তব্য ছিল, রাজশাহীতে সাশ্রয়ী বাসস্থান ও এসএমই ফাইন্যান্সিংয়ের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি অর্জন। আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা রাজশাহীবাসীর জন্য সুযোগ ও সম্পদের ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছি।”
এতে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সিল্ক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতি এবং রিয়েল এস্টেট ও ডেভেলপারস অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন।সভায় অংশীদাররা সাশ্রয়ী বাসস্থান ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় লক্ষ্যভিত্তিক বিনিয়োগ ও কৌশলগত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বিশ্বাস করেন, যথাযথ আর্থিক সমাধান ও নীতিগত সহায়তার মাধ্যমে রাজশাহী একটি সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, যা দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে।


