Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য রাজধানীতে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান

রাজধানীতে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান

রাজধানী ঢাকায় ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। প্রতিষ্ঠানগুলো সরকারকে কোনো ভ্যাটও দেয় না। এসব প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

রোববার (২৬ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।

২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নেই জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমাদের ধারণা এসব জুয়েলারি প্রতিষ্ঠান সরকারের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তাই বাজুস মনে করে এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনা হলে উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরণ সম্ভব। এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments