Saturday, July 4, 2026
Home জাতীয় রাজউক কর্মকর্তার মিষ্টি খাওয়ার জন্য এক লাখ টাকার দাবি!

রাজউক কর্মকর্তার মিষ্টি খাওয়ার জন্য এক লাখ টাকার দাবি!

 

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৫ নভেম্বর) এই অভিযোগ সামনে আসে, যেখানে রাজউকের ওই কর্মকর্তা এক ভুক্তভোগীর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়। রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.) এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভুক্তভোগী শামসুদ্দিন দীর্ঘদিন ধরেই রাজধানীর উত্তরখানে নিজের জমি বেদখল হয়ে ভবন নির্মাণের বিষয়ে অভিযোগ করে আসছেন। তবে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি হতাশ হয়ে যান। এদিন তিনি কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় সমন্বয়ককে নিয়ে রাজউকের অফিসে যান এবং তার অভিযোগের সমাধান চান। অভিযোগকারী শামসুদ্দিন বলেন, তিনি নিজের জমির দখল ফিরে পেতে বারবার রাজউকে আসলেও কাঙ্ক্ষিত সহায়তা পাননি।

রাজউকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময়ই শামসুদ্দিনকে ঘুষের ইঙ্গিত দিয়ে এক কর্মকর্তা বলেন, “মিষ্টি খাওয়াতে” হলে এক লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় হতবাক শামসুদ্দিন ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা বিষয়টি রাজউক চেয়ারম্যানের নজরে আনেন।

রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.) পুরো ঘটনা জানার পর তদন্তের নির্দেশ দেন এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ জুলাই শহীদদের স্মরণে সভায় থাকবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন...

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

Recent Comments