Sunday, June 14, 2026
Home স্বাস্থ্য বার্তা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এড়িয়ে চলবেন ৩ খাবার

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এড়িয়ে চলবেন ৩ খাবার

শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে, তা একটি দরজার মতো কাজ করে। যে দরজা দিয়ে অনায়াসেই ঢুকে পড়ে আরও অনেক রোগ। তাই প্রথম দিকেই শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে না আনতে পারলে রোগীকে অপ্রত্যাশিত মৃত্যু চারদিক থেকে ঘিরে ধরবে।

অনিয়ন্ত্রিত জীবনযাপনে রাশ টেনে সুশৃঙ্খলিত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি একটি সঠিক ডায়েট লিস্ট আপনার শরীরে অনেকটাই খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে। আসুন জেনে নিই, ঠিক কোন কোন খাবার থেকে বাড়তে পারে রক্তে কোলেস্টেরলের মাত্রা।

 
১. রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে সবচেয়ে কার্যকরী খাবার হলো রেড মিট বা লাল মাংস। এই খাবার ভালো প্রোটিনের অন্যতম উৎস হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। এই ফ্যাট রক্তে হুহু করে বাড়িয়ে তোলে কোলেস্টেরল। তাই কোলেস্টেরলের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে অবশ্যই রেড মিট খাওয়া থেকে দূরে থাকতে হবে।

২. প্রসেসড মিট, ফুড বা ওয়েস্টার্ন খাবারগুলোতে খারাপ ফ্যাটের পরিমাণ অত্যধিক থাকে, যা শরীরে ডেকে আনতে পারে ভীষণ ক্ষতি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই হতে হবে সচেতন। কারণ, এই ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর পাশাপাশি বাড়ায় হার্টের ঝুঁকি ও ক্যানসার হওয়ার প্রবণতাও।

৩. বেশি মুখোরোচক খাবার সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেননা, রান্না স্বাদ করার জন্য এমন কিছু মসলা খাবারে যোগ করা হয়, যাতে আমাদের শরীরকে বিপদের মুখে ফেলে দেয় অনেকটাই। মনে রাখবেন, হেলদি খাবার কখনোই বেশি টেস্টি বা সুস্বাদু হয় না।
 
তাই খাবার খাওয়ার সময় এড়িয়ে চলুন বেকড বা ভাজা করা বিভিন্ন ধরনের খাবারকে। ডায়েট লিস্ট থেকে বাদ দিন মিষ্টি, চিজ, দুগ্ধজাত খাবার, ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments