Tuesday, June 30, 2026
Home জাতীয় যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটতে আজ শনিবার (১৬ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়।

এছাড়া, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটতে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় বনগ্রাম ফিডারের (সোর্স থেকে মোহনপুর আইসোলেটর পর্যন্ত) আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments