Saturday, June 13, 2026
Home আন্তর্জাতিক যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ নিতে যাওয়া নিরীহ মানুষ। আন্তর্জাতিক মানবিক উদ্বেগের মধ্যেও ইসরাইল এই হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছাকাছি এলাকায় চালানো ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫ জন নিহত হন। রাফাহর ওই এলাকাতেই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর পরিচালিত কেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা ইতোমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের একটি আশ্রয়শিবিরে বিমান হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে। ওই হামলায় বহু মানুষ আহত হন। এদিকে কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক ভবনে ইসরাইলি হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে গাজার উত্তরের অংশে এবং গাজা শহরের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। গাজা শহরের টুফাহ ও শুজাইয়া এলাকায় চালানো বিমান হামলায় অনেক আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। শুধু গাজা শহরেই সোমবার নিহত হয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও বহু মানুষ।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা শহরে একটি ট্যাংকের ওপর হামলার পর তারা পাল্টা আক্রমণে ওই এলাকাগুলোতে অভিযান চালিয়েছে। এতে তিনজন ইসরাইলি সেনাও নিহত হয়েছেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের পর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি হামলা এখন গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠনগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৫৭ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজারের বেশি আহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় এখন চরমে। যুদ্ধবিরতির আলোচনার মাঝেও প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments