Thursday, June 4, 2026
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ৩ ভবন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ৩ ভবন

স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরের এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ।

এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, তারা ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ ঘটনার খবর পায়।

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। আমরা দুজন বাসিন্দাকে খুঁজে বের করতে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দুজনই বয়স্ক নারী, তাদের একজনের অবস্থা গুরুতর।’

পরে দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তবে স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। ম্যাককার্টি বলেন, ‘প্রাথমিক বিস্ফোরণের উৎস বলে মনে করা হচ্ছে এমন বাড়ির কাছে দ্বিতীয় ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচটি সারিবদ্ধ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

Recent Comments