Friday, July 17, 2026
Home জাতীয় মেট্রো পাস নিয়ে ভোগান্তি রাজধানীতে বাড়ছে নাগরিক ক্ষোভ

মেট্রো পাস নিয়ে ভোগান্তি রাজধানীতে বাড়ছে নাগরিক ক্ষোভ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন মেট্রোরেল-৬ চালু হওয়ার দেড় বছরের মাথায় যাত্রীসেবায় নানা অসংগতি সামনে আসছে। মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলা এই রুটে একক যাত্রার টিকিট এবং এমআরটি পাস ব্যবহারে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন নগরবাসী।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরের কাজীপাড়া মেট্রোস্টেশনে টিকিট কাটতে গিয়ে এমনই ভোগান্তির মুখোমুখি হন যাত্রীরা। টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘসময় লাইনে অপেক্ষা করতে হয়। কল বাটন চাপলেও দায়িত্বশীল কাউকে দেখা যায়নি অন্তত ১৫ মিনিট পর্যন্ত। অবশেষে একজন কর্মকর্তা এসে সমস্যা সমাধান করলেও কিছুক্ষণ পরই আবার মেশিন বিকল হয়ে পড়ে।

এই ধরনের পরিস্থিতি নিয়মিত ঘটছে বলে জানান নিয়মিত যাত্রীরা। অনেকে অভিযোগ করেন, এমআরটি পাসের ক্ষেত্রে রিচার্জ সুবিধার সীমাবদ্ধতা, ব্যালেন্স যাচাইয়ের অসুবিধা এবং তথ্য হালনাগাদ না হওয়ায় তারা নানাভাবে সমস্যায় পড়ছেন।

তবে এই সংকটের মধ্যেই এক তরুণ উদ্যোক্তার ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা ‘এমআরটি বাড্ডি’ অ্যাপ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। যদিও এই অ্যাপে রিচার্জ করা না গেলেও, ব্যালেন্স ও ব্যবহার সংক্রান্ত তথ্য সহজেই দেখা যাচ্ছে। এতে প্রশ্ন উঠেছে—যেখানে এক তরুণ নিজ উদ্যোগে এমন সমাধান দিতে পারে, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন এখনো যাত্রীবান্ধব অ্যাপ চালু করতে ব্যর্থ?

ডিএমটিসিএলের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রউফ জানান, “আমরা জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে একটি মোবাইল অ্যাপ আনতে যাচ্ছি। প্রক্রিয়াটি শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই অ্যাপ চালুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।”

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, “মেট্রো প্রকল্পে শুরু থেকেই পরিকল্পনার ঘাটতি রয়েছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় দক্ষতা কাজে লাগালে খরচ কমে আসত এবং স্থায়ী সমাধান পাওয়া যেত।”

যাত্রীদের অভিযোগ আর প্রযুক্তিগত জটিলতা সামনে এনে প্রশ্ন জাগে—উন্নত ব্যবস্থাপনায় সহজ ও নিরবিচারে যাতায়াত নিশ্চিত করতে পারবে তো ঢাকার মেট্রোরেল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments