Tuesday, June 30, 2026
Home অর্থ-বানিজ্য মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ই ডিসেম্বর, ২০২৫ তারিখে যোগদান করেন।

আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন জনাব রহমানমেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তাঁর কর্মজীবন শুরু করেনযা পূর্বে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের পূর্বে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকো-তে দায়িত্বপালন করেন।

পরবর্তীতে জনাব রহমান ঢাকা ব্যাংকআইপিডিসিব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। দীর্ঘ এই পথচলায় জনাব রহমান ব্রাঞ্চ ব্যাংকিংরিটেইলপ্রসেস ট্রান্সফরমেশনবিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রমালয়েশিয়া এবং ভারতসহ দেশ এবং বিদেশে অসংখ্য পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণকর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন। জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments