Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য মুরগির দামে স্বস্তি, সঙ্গে কমছে লেবু-শসা-বেগুনের দাম

মুরগির দামে স্বস্তি, সঙ্গে কমছে লেবু-শসা-বেগুনের দাম

রমজানের শুরুতে বাড়তি দামে বিক্রি হওয়া অনেক নিত্যপণ্যের দাম এখন নিম্নমুখী। সরবরাহ বাড়ায় কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। সেই সঙ্গে লেবু, শসা ও বেগুনের দামেও এসেছে স্বস্তি। রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল ও নয়াবাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। সোনালি মুরগির কেজিপ্রতি দাম ৩০ টাকা কমে নেমেছে ২৬০-২৮০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকায়, আর লেয়ার মুরগির দাম ২৭০-৩০০ টাকার মধ্যে রয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, রমজানে চাহিদা কম থাকায় দামও কমতির দিকে। এ প্রবণতা বজায় থাকলে ঈদের আগ পর্যন্ত বাজার স্বাভাবিক থাকতে পারে।

রমজানের আগে বেড়ে যাওয়া লেবুর দামও এখন নিম্নমুখী। গত সপ্তাহে প্রতি হালি লেবু ৮০-১২০ টাকায় বিক্রি হলেও এখন তা কমে ৬০-৮০ টাকায় নেমেছে। বেগুনের দামও কমেছে, বর্তমানে মানভেদে প্রতি কেজি বেগুন ৬০-১২০ টাকায় পাওয়া যাচ্ছে। শসা ও ক্ষিরার দামও কমে প্রতি কেজি ৩০-৪০ টাকায় এসেছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় এসব পণ্যের দাম কমছে। ক্রেতারাও এতে স্বস্তি পাচ্ছেন।  গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮৫০ টাকা, খাসির মাংস ১,২৫০ টাকা ও ছাগলের মাংস ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও কিছুটা কমেছে। রুই মাছ ৩৫০-৪২০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

বরবটি ৫০ টাকা, করলা ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা ও শিম ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২০-২৫ টাকা ও দেশি পেঁয়াজ ৩৫-৪০ টাকায় পাওয়া যাচ্ছে।  ক্রেতারা বলছেন, বাজারের এ ধারা অব্যাহত থাকলে নিত্যপণ্যের দামের চাপ থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments